জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের কার্বন নিঃসরণ কমানোর নতুন অঙ্গীকার

০

জলবায়ুর চরম পরিবর্তন মোকাবেলায় জাতিসংঘের বিশেষ কোপ (COP) সম্মেলনে বিশ্বের ১৯০টিরও বেশি দেশের প্রতিনিধিবৃন্দ নতুন চুক্তিতে উপনীত হয়েছেন। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিতে থাকা উন্নয়নশীল ও দুর্যোগপ্রবণ দেশগুলোকে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদানের জন্য ১০০ বিলিয়ান ডলারের বিশেষ ফান্ড গঠনে ঐকমত্য হয়েছে।

ধনী ও শিল্পোন্নত দেশগুলো ২০৩০ সালের মধ্যে তাদের কার্বন নিঃসরণ বর্তমানের চেয়ে আরও ৩০ শতাংশ কমানোর ব্যাপারে নতুন প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন, অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়ন করা না গেলে বিশ্বজুড়ে দাবদাহ, ঝড় ও অতিবৃষ্টির প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ নিতে পারে। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের নদী ভাঙন ও লবণাক্ততা বৃদ্ধির প্রসঙ্গটি গুরুত্বের সাথে উত্থাপিত হয়।

ট্যাগ:#আন্তর্জাতিক#ক্যাম্পাস জার্নাল

আরও পড়ুন

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের কার্বন নিঃসরণ কমানোর নতুন অঙ্গীকার | ক্যাম্পাস জার্নাল