আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কম্পিউটার সায়েন্সের জয়

০

আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি গতকাল সম্পন্ন হয়েছে। চরম উত্তেজনাপূর্ণ এই খেলায় কম্পিউটার সায়েন্স বিভাগ টাইব্রেকারে ৪-৩ গোলে ব্যবসায় প্রশাসন বিভাগকে পরাজিত করে।

খেলার প্রথমার্ধে ব্যবসায় প্রশাসন বিভাগের স্ট্রাইকার সজীবের গোলে দল ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে কম্পিউটার সায়েন্স বিভাগের অধিনায়ক সাব্বিরের অসাধারণ ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফিরিয়ে আনে। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে।

টাইব্রেকারে কম্পিউটার সায়েন্স বিভাগের গোলরক্ষক ইমতিয়াজ দুটি দারুণ সেভ করে দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাব্বির। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। খেলা উপভোগ করতে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:#খেলাধুলা#ক্যাম্পাস জার্নাল

আরও পড়ুন

আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কম্পিউটার সায়েন্সের জয় | ক্যাম্পাস জার্নাল